সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

আশুলিয়ায় শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাভারের আশুলিয়ায় শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ আহত হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় ট্রাকে অস্থায়ী একটি স্টেজে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। পরে ট্রাকের অস্থায়ী স্টেজ থেকে এক শ্রমিক নেতাকে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হট্টগোলের সূত্রপাত হয়।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। কিন্তু ট্রাকের অস্থায়ী স্টেজ থেকে ফেলা দেওয়া ব্যক্তির নাম মাজারুল ইসলাম খান।

মাজারুল ইসলাম খান নিজেকে বিএনপির ধামসোনা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করে বলেন, সমাবেশ চলাকালে আমাকে কয়েকজন মিলে স্টেজ থেকে ফেলে দেয়। যারা ফেলে দিয়েছে, তারা মূলত বিএনপির গফুর চেয়ারম্যানের অনুসারী। এ সময় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে গফুর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।

বিএনপির সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর মন্তব্য জানতে তার ব্যবহৃত সেলফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কল রিসিভ করেননি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা শ্রমিক সমাবেশের বিষয়টি জানি না। কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু আশুলিয়ার বাইপাইলে আসবেন এটা জানানো হয়েছিল। কোনো হট্টগোলের সংবাদও আমাদের কাছে আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আশুলিয়ায় শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোল

আপডেট সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪