সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

দামুড়হুদা সীমান্তে টিউবওয়েলের ড্রেন হতে ১০ কেজি রূপার গহনা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে একটি বাড়িতে বিজিবির এক অভিযানে পানির ড্রেনের ভিতরে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি রূপার গহনা উদ্ধার হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বুধবার রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ বিকালে মুন্সিপুর তিতাব আলীর ছেলে কিতাব মল্লিকের বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কিতাব মল্লিক(৪৫) পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তার বসতবাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করে।এসময় প্যাকেটে ১০ কেজি তৈরিকৃত ভারতীয় রুপার গহনা পাওয়া যায়। রাতেই তাপস কুমার ঘোষ বাদী হয়ে পলাতক আসামি কিতাব মল্লিকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে। অন্যদিকে আটককৃত ভারতীয় রুপার গহনা গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদা সীমান্তে টিউবওয়েলের ড্রেন হতে ১০ কেজি রূপার গহনা উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪