সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় সাবেক এমপি টগরের অস্ত্র ছাড়া সব জমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে সাবেক এমপি টগর বাদে সবার অস্ত্র জমা পড়েছে।জেলায় বৈধ ৮০ টি অস্ত্রের মধ্যে ৭৯টিই জমা পড়েছে।
চুয়াডাঙ্গা জেলায় গত ১৬ বছরে বৈধ আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছিল ৮০টি। এর মধ্যে একটি ছাড়া জমা পড়েছে ৭৯টি অস্ত্র। মঙ্গলবার অস্ত্র জমা দেওয়ার শেষ দিন পর এ তথ্য সংশ্লিষ্ঠ বিভাগ হতে জানা গেছে। সবাই আগ্নেয়াস্ত্র জমা দিলেও চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের নামে ইস্যুকৃত একটি শটগান জমা পড়েনি।চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী রয়েছেন ৬৮ জন। এর মধ্যে অস্ত্র ক্রয় করেছেন ৬৪ জন। এছাড়া, সামরিক পর্যায়ে ২০ জনের অস্ত্রের লাইসেন্স আছে। এর মধ্যে অস্ত্র কিনেছেন ১৬ জন। গত ১৬ বছরের মধ্যে মোট অস্ত্রধারী ছিলেন ৮০ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন থানায় অস্ত্র জমা দিয়েছেন ৭৯ জন। বাকি একজন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের নামে লাইসেন্সকৃত একটি শটগান কোথাও জমা দেওয়া হয়নি।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের বাড়ি হামলা চালায়। এসময় বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই মর্মে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক এমপির লাইসেন্সকৃত একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি লুট হয়েছে বলে উল্লেখ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) নাঈমা জাহান সুমাইয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এসময়ের মধ্যে যারা নিজ নিজ লাইসেন্সকৃত অস্ত্র জমা দিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে।জমা না হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার রাত থেকেই অভিযানে নেমেছে যৌথবাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় সাবেক এমপি টগরের অস্ত্র ছাড়া সব জমা

আপডেট সময় : ০২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪