সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে আ.লীগের ৩৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে ৫ মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ৩৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে একটি আদালতের ৫টি নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের চার নেতা সোমবার (২ সেপ্টেম্বর) ও রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগগুলো দায়ের করেন।

এতে হামলা, বসতবাড়ি ভাঙচুর, চাঁদা দাবি, পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে। আদালতের বিচারক শারমিন সুলতানা অভিযোগগুলো আমলে নিয়ে চারটি অভিযোগ তদন্তের জন্য পুলিশের বিভিন্ন সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অপর একটি বানারীপাড়া থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫টি মামলায় নামধারী ৬৮ জন এবং অজ্ঞাতনামা ৩২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে তিনি বানারীপাড়া থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। বাকি চারটির মধ্যে দুইটি সিআইডি ও দুইটি ডিবি পুলিশ পরিদর্শককে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এগুলোর একটিতে চলতি বছরের মে মাসের ২৩ তারিখ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা ও তার আমেরিকান প্রবাসী ভাই রাহাত আহমেদ ননীসহ ১৮ জনের বিরুদ্ধে চাঁদা দাবির কথ উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী বিএনপির নেতা মো. মাহাবুব রাহমান ওরফে সুমন মৃর্ধা। এছাড়া পৌর বিএনপির নেতা মেহেদি হাসান মিদুল দুইটি, উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির নেতা ছাইফুর একটি এবং বিশারকান্দি বিএনপি নেতা মো. ইউনুস সিকদার বাদী হয়ে পৃথক ওই চার মামলা দায়ের করে। এতে বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর ও পিটিয়ে আহত করার অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে আ.লীগের ৩৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে ৫ মামলা

আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪