সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বন্যার্তদের জন্য টাকা তোলার দ্বন্দ্বে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াবদা রোড এলাকায় বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে মো. হাফিজ (২১) নামে এক শিক্ষার্থীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৪ আগস্ট ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি পশ্চিম রামপুরার লুৎফুর রহমানের ছেলে।

নিহতের বন্ধু নাঈম বলেন, আমরা বানভাসি মানুষের সাহায্যের জন্য ত্রাণের টাকা তুলছিলাম। আমাদের গ্রুপটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। রামপুরার উলন এলাকার আরেকটি গ্রুপ তারা আমাদের সাথে ত্রাণের জন্য টাকা তুলতে চায় এবং তাদের সঙ্গে নিয়ে ত্রাণ দেওয়ার জন্য বলে। আমাদের সিনিয়ররা তাদের জানায় আমাদের গ্রুপে অনেক লোকজন আছে আমরা আপনাদের গ্রুপে নিতে চাই না। এই নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে আজ সন্ধ্যার দিকে আমরা টাকা তুলছিলাম। এ সময় হাফিজ চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র নিয়ে হাফিজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান হাফিজ আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আজ রাতে আমাদের ত্রাণ নিয়ে নোয়াখালী ও ফেনী যাওয়ার কথা ছিল। এর মধ্যেই কী থেকে কী হয়ে গেল! আমি হামলাকারীদের চিনি কিন্তু নাম বলতে পারছি না, তারা উলন এলাকায় থাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যার্তদের জন্য টাকা তোলার দ্বন্দ্বে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪