দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বাত্মক শান্তি ও শৃঙ্খলা সুস্থ স্বাভাবিক রাখতে বিএনপি’র ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে জরুরী সভা
- আপডেট সময় : ০১:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নের নয়া রাস্তা গোল চত্বরে মঙ্গলবার বিকেল চারটায় দেশের বর্তমান পরিস্থিতিতে জেলার সর্বাত্মক শান্তি শৃংখলা সুষ্ঠ স্বাভাবিক রাখার জন্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জরুরি মতবিনিময় সভা করেন জেলা বিএনপির নেতারা ।
জরুরী সভায় সভাপতিত্ব করেন পোনাবালিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মাস্টার আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এস এম এজাজ হাসান, সভাপতি উপজেলা বিএনপি, খোকন মল্লিক,সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি,, রবিউল হোসেন তুহিন,
সিনিয়র আহ্বায়ক, জেলা যুবদল, এ্যাডভোকেট আনিচুর রহমান খান, সদস্য সচিব জেলা যুবদল,,
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব ইউনুচ মোল্লা, সাধারণ সম্পাদক ৭ পোনাবালিয়া ইউনিয়ন বিএনপি, শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক, ৭নং পোনাবালিয়া ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি অধ্যাপক এস এম এজাজ হাসান বলেন
পোনাবাড়িয়া ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় স্থান শিববাড়ি রয়েছে সেখানে কোন হামলার ঘটনা ঘটেনি আমরা সব সময় তাদের সহযোগিতা করে আসছি। তিনি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা দলের নাম ব্যবহার করে কোথাও চাঁদাবাজির দখল বাণিজ্য করলে আপনাদের ছাড় দেওয়া হবে না সকলে সতর্ক থাকুন। আপনার এলাকার হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন বলেন আমরা কিন্তু ক্ষমতায় আসিনি আমরা ছাত্রদের মাধ্যমে গণতন্ত্র ফিরে পেয়েছি আজ আমরা রাস্তায় সমাবেশ করতে পেরেছি শুধু ছাত্রদের জন্য। আপনারা অতি উৎসাহী হয়ে কোথাও চাঁদাবাজি দখল বাজি করলে আপনাদের দল থেকে বহিষ্কার করা হবে। কোন সাধারণ মানুষ না বলে এর চেয়ে আগের সরকার ভালো ছিল।
বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের গুজব ছড়াচ্ছে একটি মহল আপনারা সকল সংখ্যালঘুদের পাহারা দিবেন তাদের কোন কেউ ক্ষতি করতে না পারে। আমরা যখন নির্বাচন হবে তখন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

























