সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে বিজয় মিছিল সাদিক আব্দুল্লাহর বাড়িতে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার খবরে বিজয় উল্লাস হচ্ছে বরিশালে। নগরীর সবগুলো এলাকার কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ করছে। ‘পলাইছেরে পলাইছে, শেখ হাসিনা পলাইছে’ স্লোগানে স্লোগানে দিচ্ছে।

রাস্তায় নেমে আসা মানুষজন বলছেন, স্বৈরাচারের পতন করে দেশটাকে স্বাধীন করা হলো। মিছিলে আসা রফিকুল ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থান জনগণের। জনগণকে শেখ হাসিনা দাস মনে করতো। মানুষ কথা বলতে পারতো না। সেতো দেশের প্রধানমন্ত্রী ছিল, জনগণ হত্যার লাইসেন্স দিল কেন?

রেশমা নামে আরেকজন বলেন, আমরা বন্দি ছিলাম। মুক্ত হয়েছি। রক্তের বিনিময়ে দেশটাকে আবার স্বাধীন করলাম। ছেলেমেয়ে সব নিয়ে মিছিল দেখতে এসেছি। এই জয় উল্লাসে অংশ না নিলে অপরাধী মনে হবে।

এদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর আসার পরপরই বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, এনেক্স ভবন, নগর ভবন, সার্কিট হাউস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও বেশ কয়েকজন কাউন্সিলরের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বরিশাল প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

নগরীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর কনভয় টহল দিচ্ছে। তারা সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। এ সময় সাধারণ মানুষকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্যালুট দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিজয় মিছিল সাদিক আব্দুল্লাহর বাড়িতে আগুন

আপডেট সময় : ১২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪