সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে এবং দেশের চলমান উন্নয়নের ধারা ব্যহত করেছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) খাগড়াছড়ি জেলার টাউন হলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মেলায় ২৫ টি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের সমন্বয়ে প্রায় ১ হাজার চারার প্রদর্শনী হয়।

প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ন্যায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঐসকল রাজাকার, আলবদর, আলশামস এর দোসরদের অন্যায় ও অপরাধমূলক কাজকে রুখে দিতে হবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, রাজাকার, আলবদর, আলশামস অপশক্তির দোসরদের অপরাধমূলক কাজের কথাও আপনাদের স্মরণে রাখতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ তার বিচার করে, ভালো কাজে সকলকে মনোনিবেশ করতে হবে।

প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশবাসীকে স্মার্ট বাংলাদেশ গড়ার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন। আজকের ছাত্রছাত্রী আগামি দিনের ভবিষ্যত। তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই একদিন এদেশের মালিক হবে। তারাই হবে প্রজ্ঞাবান, বুদ্ধিমত্তার অধিকারীসহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা এদেশকে বাসযোগ্য করে তুলবে এবং পরিবেশকে বাঁচাবে। প্রতিমন্ত্রী বলেন, সময় এসেছে, আমরা এখনই ব্রত নিই, আমরা বৃক্ষ নির্দয়ভাবে নিধন করবো না। বনকে সংরক্ষণ করবো। তবেই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো। বৃক্ষ রোপণ ও বনকে সংরক্ষণ করা গেলেই পার্বত্য চট্টগ্রাম দেশের এক দশমাংশ জায়গাকে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, ভারত প্রত্যাগত শরণার্থি পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা মো. বাছিরুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান,সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম,পাজেপ সদস্য এড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪