সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

দর্শনায় চারকোটি টাকা মূল্যের ৪ টি স্বর্ণের বারসহ শ্যামপুরের দুজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার একটি বাজার হতে ডিবি পুলিশ ৪ কোটি টাকা মূল্যের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে।এসময় স্বর্ণ বহনের দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি)গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা দিয়ে স্বর্ণ পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে
পাশ্ববর্তী লোকনাথপুর সড়কে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে মোটরসাইকেলটি অনুসরণ করে।পরে দর্শনা রেলবাজার কাঁচাবাজার পট্টি পৌঁছালে তাদের গতিরোধ করে। এসময় মোটরসাইকেল ফেলে দুজন পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে দর্শনার শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)কে আটক করে। পরে ঘটনাস্থলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ উপস্থিত হয়ে সাংবাদিক ও স্থানীয় লোকজনের সামনে তাদের দেহ তল্লাসী করে রেজাউলের কোমড়ের বেল্টের সাথে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করে ব্যাগের ভেতর থেকে ৪ কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বার উদ্ধার করে। বিকালে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় চারকোটি টাকা মূল্যের ৪ টি স্বর্ণের বারসহ শ্যামপুরের দুজন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪