সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সাবেক এমপি শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনঃনির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম চতুর্থ বারের মত বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই ) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার সহকারি প্রোগ্রামার মো. হাফিজ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় পদাধিকার বলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা কামরুন্নাহার, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য এটিএম মোস্তফা সরদার,নবনির্বাচিত অভিভাবক সদস্য মোঃ খায়রুল ইসলাম সোহাগ,মোঃ জাহিদ হোসেন সরদার,মোঃ সত্তার বেপারি ও নজরুল ইসলাম সারোয়ার হাওলাদার,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য নুপুর খানম, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম,দেবদুলাল হালদার ও জোৎসনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,এর আগে গত ১৩ জুলাই উৎসবমূখর পরিবেশে ৪টি সাধারণ অভিভাবক সদস্য, তিনটি শিক্ষক প্রতিনিধি সদস্য ও একটি সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক এমপি শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনঃনির্বাচিত

আপডেট সময় : ০৮:১৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪