সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আসামি ছিনতাই, কৃষকলীগ নেত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : খুলনায় পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে খুলনার বাসা থেকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ।

এ সময় তার স্বামী ও দেবরসহ আরও ১৪ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় খুলনা নগরীর বাস্তুহারা আবাসিক কলোনি থেকে তাদের আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, রাত সাড়ে ১১টার সময় খালিশপুর থানার ওসিসহ পুলিশের একটি টিম কৃষকলীগ নেত্রী হালিমা রহমানের বহুতল ভবনে অভিযান চালায়। এ সময় হালিমার সমর্থকরা পুলিশে ওপর হামলা চালিয়ে ১ জন আসামিকে ছিনিয়ে নেয়।

তারা ওসিসহ পুলিশ টিমকে লিফটের মধ্যে আটক করে রাখে। ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করলে হালিমা রহমান, তার স্বামী ইভান কাজী ও দেবর মিনার কাজী, জাহিদুল ইসলামসহ ৩০-৩৫ নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে রাখার চেষ্টা করে। প্রায় দেড়ঘণ্টা পুলিশকে আটক করে রেখে হয়রানি করে হালিমা রহমান, এমন অভিযোগ পুলিশের।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, রাত ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২নং রোডে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে (২৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে জখম করে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

ওই আসামিদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ধর্ষণকারীসহ বহু অভিযোগের অভিযুক্তরা হালিমা রহমানের বাসভবনে আত্মগোপন করেছিল। সে আসামিদের ধরতে গেলে হালিমা রহমান পুলিশকে আটকে রেখে তার লোকজন দিয়ে হামলা চালায়।

এ ঘটনায় কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী হালিমা রহমান, তার স্বামী ইভান কাজী, দেবর মিনার কাজীসহ ১৪ জনকে আটক করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা খালিশপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আসামি ছিনতাই, কৃষকলীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪