সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে শুরু হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার তত্ত্বাবধায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় প্রথমিকভাবে ক্যাম্পাসে ২ হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হবে। 

মঙ্গলবার (৯ জুলাই) সকাল  সাড়ে ১১ টায় উপাচার্যের কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। উদ্বোধনকালে উপাচার্য বলেন, ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপন। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে অনেক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তাই এসকল কর্মকান্ড পরিচালনার সময় যাতে করে বৃক্ষনিধন করার প্রযোজন না পরে সে জন্য আমাদের পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে। এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হবার আহবান জানান।তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে বিশ্ব দরবারে তুলে ধরা।অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, এসময় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, প্রক্টর ড. আব্দুল কাইউম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু হলের সাবেক প্রভোস্ট আরিফ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪