সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বরিশালে ঘুমন্ত নারীর ছবি তুলে স্বামীর কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের মেহেন্দীগঞ্জে ঘুমন্ত এক নারীর (৩২) ছবি তুলে তার প্রবাসী স্বামীর কাছে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার (৩ জুলাই) রাতে মেহেন্দীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), হৃদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শংকর চন্দ্র দাশ (৩০)। ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, ১ জুলাই রাতে ওই নারী তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের জানালা দিয়ে মুঠোফোনে ওই নারীর ব্যক্তিগত ছবি তোলেন গ্রেপ্তার যুবকেরা।

পরে গ্রেপ্তার হাসান ঢালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভুয়া আইডি খুলে মেসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী স্বামীর কাছে ছবি পাঠানো হয়। এ জন্য তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তার স্ত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনার পরদিন সন্ধ্যায় ভুক্তভোগী নারী মেহেন্দীগঞ্জ থানায় অভিযোগ করলে উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু আহমেদ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিঠু আহমেদ জানান, গ্রেপ্তারের পর আসামিদের ব্যবহৃত মুঠোফোন দিয়ে চাঁদা দাবির তথ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবহৃত মুঠোফোন ও মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ঘুমন্ত নারীর ছবি তুলে স্বামীর কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৮:৩৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪