সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে আমন ধান আবাদ বৃদ্ধি ও বসতবাড়িতে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এ প্রণোদনার মালামাল তুলে দেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোসাঃ ফারজানা বিনতে ওহাব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবুল আকন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রণোদনা কর্মসূচিতে ২২৫০জনকে ৫ কেজি করে আমন ধান, জনপ্রতি ২০কেজি করে সার ও ৩৫০ জনকে ৫টি করে মোট ১৭৫০টি নারিকেল চারা বিতরন করা হয়েছে।

অতিথিরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে প্রদত্ত প্রণোদনার সুযোগকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাওয়ার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

আপডেট সময় : ০৪:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪