সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পিরোজপুরে প্রেমে প্রতারণার শিকার হয়ে কিশোরীর আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমে প্রতারণার শিকার হয়ে এক কিশোরী (১৫) আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরবলেশ্বর গ্রামের ফারুক মোল্লার ছেলে আরাফাত মোল্লা এবং ওই কিশোরী একই শ্রেণিতে পড়াশোনা করে। একসাথে পড়াশোনা করায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’দিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।

এরপর গতকাল ওই কিশোরীর মামা ও ইউনিয়ন বিএনপি নেতা তাদের খুঁজে বের করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে সুযোগ বুঝে আরাফাত পালিয়ে যায়। বিষয়টি মেনে নিতে না পেরে কিশোরীটি বাড়ির তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই কিশোরী সেখানে চিকিৎসাধীন রয়েছে।

কিশোরীর মামা জানান, গত রোববার আরাফাত তার ভাগনিকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। পরে আরাফাতের এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। এরপর আরাফাত বিয়ে না করে পালিয়ে যায়। এতে অভিমান করে তার ভাগনি বাড়ির তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

বিষয়টি নিয়ে কথা বলতে আরাফাতের বাবা উপজেলার চরবলেশ্বর গ্রামের ফারুক মোল্লাকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে প্রেমে প্রতারণার শিকার হয়ে কিশোরীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৯:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪