সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

জাল টাকার নোটসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সিলেটে জাল নোটসহ মো. মহিদুল হক নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)। মঙ্গলবার (১১ জুন) নগরীর সুবিধবাজার এলাকা থেকে ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এপিবিএন-৭ সিলেটের এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে নগরীর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার (১২ জুন) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. মহিদুল হক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঘোলঘাই গ্রামের বাসিন্দা। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল। মাস খানিক আগে পুলিশ লাইন থেকে পালিয়ে বেরিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এপিবিএন-৭ সিলেট এর কাছে খবর আসে কোরবানি ঈদে পশু কেনাবেচায় জাল টাকা ব্যবহারের উদ্দেশ্যে নগরীর সুবিদবাজার মোড়ে কতিপয় লোক জড়ো হয়েছেন। খবর পেয়ে এপিবিএন-৭ সদস্যরা সুবিধবাজার ইবিএল ব্যাংকের সামনে গেলে টের পেয়ে দৌঁড়ে পালাবার চেষ্টাকালে মো. মহিদুল হককে গ্রেফতার করা হয়। এ সময় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে কর্মরত বলে জানান।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে ৫০০ টাকার একটি বান্ডিল, যার মধ্যে ৯২ হাজার টাকা মূল্যমানের জাল নোট। বাম পকেটে ২০০ টাকার বান্ডিল, যার মধ্যে ২৯ হাজার ৬০০ মূল্যমানের জাল নোট ১০০ টাকার একটি বান্ডিল যার মধ্যে ১৪ হাজার ৯০০ মূল্যমানের জাল নোট।

এবং সবগুলো নোটে লাল কালিতে ‘খেলনা টাকার নমুনা’ লেখা আছে। মোট ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়। ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, গ্রেফতার মহিদুল হক ২০২৩ সালের ২৬ জুলাই থেকে তার প্রথম স্ত্রীর মামলার কারণে সাময়িক বরখাস্ত আছেন।

বরখাস্ত অবস্থায় তার নজরদারিতে দুজন কনস্টেবলকে পাহারার দায়িত্বে রাখা হয়েছিল। তিনি কনস্টেবলদের ফাঁকি দিয়ে চলতি বছরের ৩ মে পুলিশ লাইন থেকে পালিয়ে যান। আসামিকে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাল টাকার নোটসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪