সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সাবেক স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়ে বিশেষ অঙ্গ ‘হারালেন’ পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সাবেক স্ত্রীকে নিয়ে নড়াইলের একটি হোটেলে যান যশোরের এক পুলিশ সদস্য। সেখানে ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে জখম করেন সাবেক স্ত্রী। মঙ্গলবার বিকালে নড়াইল পৌরশহরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকাল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

জানা যায়, যশোর পুলিশ লাইনে কর্মরত ওই পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য। দুপুরে স্টেডিয়ামপাড়ার একটি হোটেলে ওঠেন তারা। সেখানে বিশেষ মুহূর্তে নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে পুলিশের করণীয় কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়ে বিশেষ অঙ্গ ‘হারালেন’ পুলিশ সদস্য

আপডেট সময় : ০৮:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪