সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যবন্দর আলীপুরে ভাই ভাই আবাসিক নামের একটি হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামে সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বেলা ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করেন। পরে বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন।

এ সময় জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানায়, সাবেক এই বন কর্মকর্তা অনেকদিন আগেই অবসরে গিয়েছেন। কুয়াকাটায় তার কয়েকটি জমি থাকায় তিনি এখানে থেকে সেই জমি রক্ষণাবেক্ষণ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। এখন অপেক্ষা করছি পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যদের কাজের জন্য। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪