সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে কিশোর গ্যাংগ্রুপের ২০ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ঝালকাঠিতে অভিযান চালিয়ে পৃথক চারটি কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শনিবার (০১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ বরিশালের মিডিয়া সেল।

তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে, ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয় আছে। তারা বিভিন্ন সময় মারধর, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন অপরাধ করে ও দলগতভাবে চলাফেরা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি কোম্পানির সদস্যরা শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঝালকাঠি জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালায়।

অভিযানে শহরের পৌর মিনিপার্ক এলাকা থেকে কিশোর গ্যাং শিহাব গ্রুপের লিডার ও বরফপাশা এলাকার মো. শিহাব (১৭), নুরুল্লাপুর এলাকার মো. আজিজুল হাওলাদার (১৯), ফকির বাড়ি এলাকার রবিন হাওলাদার (১৭), চাঁদকাঠি এলাকার মো. রুমান (১৭) এবং মধুপুর এলাকার মো. হৃদয়কে (১৭) আটক করা হয়।

এদিকে জেলা নির্বাচন অফিস সংলগ্ন এলাকা থেকে কিশোর গ্যাং সাব্বির গ্রুপের গ্রুপের লিডার বাসন্ডা এলাকার মো. সাব্বির খান (১৮), মো. গোলাম মোর্শেদ (১৮), উদ্বোধন স্কুল সংলগ্ন এলাকার মো. মারুফ (১৭), পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার মো. রাফি হাওলাদার (১৬) এবং চাঁদকাঠি এলাকার মো. স্বাধীন হাওলাদারকে (২১) আটক করা হয়।

এছাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মোড় থেকে কিশোর গ্যাং রাফিম গ্রুপের লিডার রুপনগর এলাকার মো. রাফিম ইসলাম জিসান (১৭), পুরাতন কলেজ জেলেপাড়া এলাকার মো. শান্ত মাঝি (১৭), চরভাটারাকান্দা এলাকার মো. নাজমুল খান (১৭), কাঠপট্টি ট্রলারঘাট এলাকার জিহাদ হাওলাদার (১৭) এবং বৈধারাপুর এলাকার মো. সিদ্দিকুর রহমান শাওনকে (১৬) আটক করা হয়।

এছাড়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে কিশোর গ্যাং সজিব গ্রুপের গ্রুপ লিডার চরভাটারাকান্দা এলাকার মো. সজিব হাওলাদার (১৭), একই এলাকার মো. রনি হাওলাদার (১৭), কৃষ্ণকাঠি এলাকার জুবায়ের খলিফা (১৭), গাবখান ব্রিজ সংলগ্ন এলাকার মো. রমজান হোসেন (১৭) এবং পূর্বচাঁদকাঠি এলাকার মিম খলিফাকে (১৭) আটক করা হয়। র‌্যাব জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে কিশোর গ্যাংগ্রুপের ২০ সদস্য আটক

আপডেট সময় : ০৯:৩৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪