সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

চুয়াডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২৪ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস ২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২৪ উদযাপন উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); আনিসুজ্জামান,সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ; এনজিও সংস্থা; স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।আলোচনার আগে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি বৃন্দরা একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থের উপর সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব তুলে ধরেন। তামাক চাষ ও তামাকজাত পণ্যের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকজাত পণ্যের প্রভাব মুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পরিশেষে, তামাকজাত দ্রব্য ও ধূমপান নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২৪ পালিত

আপডেট সময় : ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪