ঘূর্ণিঝড় রেমালের কারনে পিছিয়ে গেল জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- আপডেট সময় : ১০:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠি সিভিল সার্জন সভাকক্ষে বৃহস্পতিবার ৩০ শে মে দুপুর ১২ টায় সিভিল সার্জন ডাঃ এইচ . এম জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন ৩০মে জাতীয় ভিটামিন ‘এ’ক্যাম্পেইন হওয়ার কথা ছিল কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারনে আগামী ১ লা জুন শনিবার ঝালকাঠি জেলায় ৬-১১মাস বয়স ১০হাজার ৭৩৯ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ৭৮হাজার ৩২০ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।মোট ৯০হাজার শিশুকে একদিনে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মানুষকে জানানোর জন্য আমরা ঝালকাঠি জেলায় মাইকিং করে প্রচার করবো । পাশাপাশি সকল মসজিদের মাইকে প্রচার করা হবে যাতে একটি শিশু এ ভিটামিন থেকে বঞ্চিত না হয়। শিশুদের ভিটামিন ‘এ ‘ক্যাপসুল খালি পেটে না খাওয়ানো ভালো। খালি পেটে খেলে শিশুদের বমি বমি ভাব আসতে পারে।
এরপর যদি কোন শিশু ভিটামিন থেকে বঞ্চিত হয় আমাদের কাছে সকল বায়োডাটা আছে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবো।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।


























