সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা

আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ১৫৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থেকে দুপুর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। হালকা বৃস্টির সাথে মাঝেমধ্যে দমকা বাতাস বৃদ্ধি পাচ্ছে। একমাত্র সুগন্ধা নদীর পানি বেড়ে খালে প্রবেশ করে জমিতে পানি উঠে গেছে। মানুষ উদ্বিগ্ন হয়ে পরছে রেমালের অজানা আশংকার কারণে। ঘূর্ণিঝড় শুরুর আগেই লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উপজেলার রাজিহার ইউনিয়ন চেয়ারম্যানসহ পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করে উৎসাহিত করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় মাইকিং করে জনসচেতনতার পাশাপাশি জান-মালের ক্ষয়ক্ষতি কমাতে আগৈলঝাড়ায় ১২টি সাইক্লোন শেল্টার, ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪১টি স্কুল,কলেজ, মাদ্রাসা ও ৪টি ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ১৫৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্যোগের সময়ে দুর্গতদের পাশাপাশি গবাদীপশুও নিরাপদ আশ্রয়ে রাখতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে সকলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। দুর্যোগ মোকাবেলায় শনিবার প্রস্তুতি সভা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন আশ্রয় নেয়া শুরু করলে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ১৫৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে

আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪