সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শনিবার (২৫ মে) বিকেলে ঢাকার আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় ৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে।

মো. আজিজুর রহমান বলেন, ১ নম্বর থেকে নামিয়ে সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের সব নৌযানকে নিরাপদে তীরে ফিরতে বলা হয়েছে। মানুষকে নিরাপ আশ্রয়ে নেয়ার প্রস্তুতি নিতে হবে।

এ আবহাওয়াবিদ বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। রোববার (২৬ মে) মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ড অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে। উপকূলীয় সব জেলাগুলোতে প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, বাতাসের গতি ১১০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। ২৪ ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হবে। তবে বরিশাল ও নোয়াখালীর দিকে বৃষ্টিপাত বেশি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

আপডেট সময় : ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪