সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বাবুগঞ্জ পাইলটে শতভাগ পাস, বাঁধভাঙ্গা উল্লাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই কৃতকার্য হয়েয়ে।তাদের মধ্যে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে

রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে। হই-হুল্লোড় করে বিদ্যালয় মাতিয়ে তুলেছে তারা। শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক এবং শিক্ষার্থীরা খুশিতে আনন্দ মিছিল বের করেন। মিছিল টি কলেজ গেট এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী হিসাবুল মুবিন বলেন, অনেক চেষ্টা করেছি। বাবা-মায়ের দোয়া ছিল, শিক্ষকরা অনেক আন্তরিকতার সঙ্গে ক্লাস নিয়েছেন, পাঠদান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি।

ইসমাইল হোসেন নামের এক অভিভাবক বলেন, আমার ছেলে জিপিএ-৫ পেয়েছে। ছোটবেলা থেকে ছেলেকে একটু একটু করে গড়ে তুলেছি। সব সময় খেয়াল রেখেছি। ছেলের সাফল্যে অনেক খুশি হয়েছি।

বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার ইমরান বলেন, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণিপাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।

এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়নে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।

যেসব শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি তাদের বলবো আগামীতে সুযোগ আছে ভালো ফলাফল করার। ভালোভাবে পড়ালেখা করে তারাও তাদের স্বপ্ন পূরণ করতে পারবে বলে মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ পাইলটে শতভাগ পাস, বাঁধভাঙ্গা উল্লাস

আপডেট সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪