সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তথ্য চুরি করে এনআইডি বিক্রি করতেন ইসির কর্মচারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নির্বাচন কমিশনের (ইসি) তথ্য চুরি করে টাকার বিনিময়ে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রগুলোর কাছে জাল জাতীয় পরিচয়পত্র বিক্রি করে আসছিলেন সংস্থাটির ডাটা-এন্ট্রি অপারেটর জামাল উদ্দিন। এসব কাজে তাকে সহযোগিতা করতেন লিটন মোল্লা। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মো. আসাদুজ্জামান জানান, সোমবার (৬ মে) জামাল উদ্দিন ও লিটন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসির ওয়েবসাইট থেকে তথ্য চুরি করে লিটনের কাছে হস্তান্তর করতেন জামাল। জাল সনদ তৈরির বাকি কাজগুলো করা হতো তাদের নিজস্ব ওয়েবসাইট দিয়ে। জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি ভুয়া জন্মসনদ এবং করোনা টিকার সনদও তৈরি করতো তারা।

তিনি বলেন, মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রগুলো তাদের প্রধান গ্রাহক। অবৈধ ট্রানজেকশনের জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলে অ্যাজেন্ট বা এই ব্যবসার সঙ্গে জড়িতরা। আর সেই ভুয়া এনআইডি প্রস্তুত তৈরি করে তাদের কাছে বিক্রি করতেন জামাল এবং লিটন। সিটিটিসি প্রধান জানান, আমরা জানতে পেরেছি তাদের আরেকজন সহযোগী আছেন। যিনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকতে প্রতিদিন নতুন ওটিপি সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তথ্য চুরি করে এনআইডি বিক্রি করতেন ইসির কর্মচারী

আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪