সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রংপুরের মিঠাপুকুরে দিন দিন বেড়েই চলছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ঘটনা। চলতি বছর এ উপজেলায় এ পর্যন্ত এমন হাফ ডজন ঘটনা ঘটেছে। প্রেম কিংবা পরকীয়া সম্পর্কের জেরে এসব নারী আর তরুণীদের বেশির ভাগেরই অভিযোগ ছিল, বিয়ের প্রলোভনে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের সর্বস্ব লুট করা হয়েছে।

এমন গুরুত্বর অভিযোগ তোলার পর অজ্ঞাত কারণে বেশীর ভাগ নারীই আইনি কোনো ব্যবস্থা না নিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে ফিরে গিয়েছেন বাড়িতে। দু’একটা বিয়ে হলেও বিয়ের কয়েকদিন পরেই মোটা অংকের দেনমোহর নিয়ে বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটেছে।

সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আখিরার টাড়ী গ্রামে। ওই গ্রামের জনৈক ফজলুল হকের ছেলে রিফাত হোসেন (২০) নামে এক তরুণের বাড়িতে আকস্মিক চলে আসেন পার্শ্ববর্তী চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের এক তরুণী (১৭)।

বিয়ের দাবিতে রিফাতের বাড়িতে এক নারী উঠেছে এমন খবর ছড়িয়ে পড়লে শতশত উৎসুক জনতা রিফাতের বাড়িতে ভিড় জমায় এবং পরিস্থিতি বেগতিক দেখে রিফাতসহ তার পরিবারের লোকজন আত্মগোপন করে। শেষ পর্যন্ত বিষয়টি একজন জনপ্রতিনিধির দরবার পর্যন্ত পৌঁছায়। অবশেষে গত শুক্রবার (২৬ এপ্রিল) ওই তরুণী স্ব-ইচ্ছায় হাসতে হাসতে তার বাবার বাড়িতে ফিরে যান।

প্রায় ৪৮ ঘণ্টার অনশন নাটকীয়তায় ওই তরুণী স্থানীয়দের জানিয়েছিলেন, তার প্রেমিক রিফাত বিয়ের আশ্বাসে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তাকে বিয়ে না করলে রিফাতের বাড়িতেই তিনি আত্মহত্যা করবেন।সেখানে দুদিন পরেই রহস্যজনক কারণে নীরবে ফিরে গেলেন তার বাবার বাড়িতে। গ্রাম্য কানাঘুষায় জানা গেছে, বিয়ের দাবিতে অনশনে নামা ওই তরুণী তার কথিত প্রেমিক এবং তার পরিবারের সঙ্গে বিয়ে বা মামলা না করার শর্তে কিছু টাউটের সহায়তায় পাঁচ লক্ষ টাকার রফাদফায় তার বাবার বাড়িতে ফিরে গেছেন।

একের পর এক এসব ঘটনায় শান্তিকামী গ্রামবাসী এবং সচেতন মহল উদ্বিগ্ন। তাদের অভিমত এমন ঘটনা কঠোর হস্তে প্রতিরোধ করা না গেলে এক শ্রেণির মানুষ অনৈতিক সুবিধা আদায়ের নেশায় আরও মেতে উঠবে। যার প্রভাব পড়বে সমাজের নিরীহ মানুষের উপর। বর্তমানে ওই তরুণীর পরিবার কিংবা তার কথিত প্রেমিকের পরিবার আর কেউ মুখ খুলছেন না।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রেমিকের বাড়িতে ওই নারীর অনশন করার খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা

আপডেট সময় : ০৪:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪