সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: অন্য দেশ নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিককে হুমকি, ভয় দেখানো এবং হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি এবং হয়রানি করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

মিলার জানান, সাংবাদিকরা যে কোনো দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ব্রিফিংয়ে প্রশ্ন করতে পারে এবং তা স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেট এক সাংবাদিক জানতে চান, আমার এক সহকর্মী (এআরওয়াই প্রতিনিধি) যিনি সেদিন ভারত ইস্যুতে এই ব্রিফিং রুমে প্রশ্ন করেছিলেন। তিনি এখন বাইরে থেকে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আপনি হয়তো জানেন যে, ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তার কারণে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। প্রশ্ন করার কারণে আমাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তারা এখন সাংবাদিকের দেশ নিয়ে প্রশ্ন তুলছে। এই ব্রিফিং রুমে কোনো দেশ নিয়ে প্রশ্ন করার জন্য কী একজন সাংবাদিককে সেই দেশের জাতিগত কিংবা সেই অঞ্চলের অধিবাসী হতে হবে? এমন কোনো বিধিবদ্ধ নিয়ম কী রয়েছে?

জবাবে মিলার বলেন, আপনার প্রশ্নের উত্তরে বলব— পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিককে আমরা স্বাগত জানাই। যে কোনো জাতি বা বর্ণের, বিশ্বের যে কোনো দেশের সাংবাদিক, যে কোনো বিষয় নিয়েই প্রশ্ন করাকে আমরা স্বাগত জানাই। এটা দুর্ভাগ্যজনক যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই কারণে বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়, হুমকি এবং ভয় দেখানো হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার

আপডেট সময় : ০৫:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪