০৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
২৪ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন ওলিউল

২৪ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন ওলিউল

আজকের ক্রাইম ডেক্স : হত্যা মামলায় ২৪ বছরের যাবজ্জীবন কারাভোগ শেষে একটি মাত্র ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন ওলিউল ইসলাম (৫৮)। সোমবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর কারাফটকে তার হাতে ভ্যান গাড়ি তুলে দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। নতুন জীবনে স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বরিশাল কেন্দ্রীয় কারাগারের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে ভ্যান বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা শিকদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, নারীনেত্রী অধ্যাপক শাহ সাজেদা, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, অবসোসেলাইন লিমিটেডের সমন্বয়কারী রফিকুল ইসলাম প্রমুখ। ওলিউল ইসলাম বলেন, কারামুক্তির পর কী করব তা ভেবে চরম হতাশায় ছিলাম। এমন সময় ভ্যান গাড়ি পাওয়ায় তা সুন্দর জীবন গড়তে সহায়ক হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বলেন, ওলিউল ২০০০ সালের মার্চে ভগ্নিপতির সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে মারামারিতে জড়ান। তখন ২ বছর বয়েসি ভাগ্নি রজিনা বেগমের মৃত্যু হয়। হত্যা মামলায় যাবজ্জীবন কারাভোগ করেন ওলিউল। কারাভোগ শেষে মুক্তি পেলে তাকে ভ্যান গাড়ি দেওয়া হয়। এ ছাড়াও তাকে চলার জন্য সহযোগিতা করা হবে। ওলিউল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাসিন্দা। তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019