সংবাদ শিরোনাম ::
রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার

অলিউল হক রুমি আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতা জিয়াউল অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অলিউল হক রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে হঠাৎ করেই ক্যানসার ধরা পড়ে রুমির শরীরে। এরপর চিকিৎসা নিতে ভারতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎ করেই অবস্থার অবনতি হতে শুরু করে তার। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এ অভিনেতাকে।

মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে এ অভিনেতা সবার কাছে দোয়া চেয়েছিলেন। ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা।

তিনি দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি।

শোবিজে তার অভিষেক হয় আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অলিউল হক রুমি আর নেই

আপডেট সময় : ০৪:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪