সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাওন সরদার( ১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ।

মঙ্গলবার (১৬ এপ্রিল ) দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।এর আগে সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে বাবুর বাড়ি এলাকায় থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত শাওন সরদার পরমপাশা এলাকার রিকশা চালক খোকন সরদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

কিশোরীর মা অভিযোগ করে বলেন,তার মেয়ের সাথে অভিযুক্ত শাওনের মোবাইল ফোনের মাধ্যমে মাঝেমধ্যে কথা হতো। গতকাল বিকেলে ওই ছেলে ফোন দিয়ে ঘুরতে নেয়। বিভিন্ন স্থানে ঘুরে রাতে সিদ্ধকাঠি বাবুর বাড়ি এলাকায় একটি বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।পরে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ দুজনকে নিয়ে আসে।

নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪