সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি: ডিমলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন করা হয়েছে ৷

১লা বৈশাখ রবিবার (১৪-এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে, পুনরায় উপজেলা চত্ত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়৷ মঙ্গল শোভাযাত্রায় ডিমলা শিল্পকলা একাডেমি, প্রত্যাশা নাট্য ও সংগীত একাডেমি ডিমলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও উপজেলা পরিষদের দপ্তর প্রধানগণ অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান প্রমুখ।

এছাড়াও বাঙালির ঐতিহ্য, ইতিহাস প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, রচনা ও বৈশাখী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে বাঙালির ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ডিমলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪