সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জ্বালানি তেলের দাম আরো বাড়লো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থনীতি ডেস্ক

ইসরাইলে ইরানি হামলার আশঙ্কায় বিশ্ববাজারে আরো বাড়লো জ্বালানি তেলের দাম। ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে ডব্লিউটিআই ক্রুডের দাম উঠেছে ৮৫ ডলার ৬৬ সেন্টে। আর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯০ ডলার ৪৫ সেন্টে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ওপেকের তৃতীয় শীর্ষ তেল উৎপাদক দেশ ইরান। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলায় আইআরজিসির শীর্ষ জেনারেলসহ নিহত হন ১৩ জন। ঐ ঘটনার পর ইসরাইলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান। যেকোনো সময় ইহুদি দেশটিতে চালানো হতে পারে এ হামলা।

ইসরাইল-হামাস সংঘাতে ইরানের জড়িয়ে যাওয়ার শঙ্কার মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এমন প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ। সপ্তাহ শেষের লেনদেনে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০ ডলার ৪৫ সেন্টে। আর ডব্লিউটিআই ক্রুডের দাম প্রতি ব্যারেলে বেড়েছে ৬৪ সেন্ট। বিক্রি হচ্ছে ৮৫ ডলার ৬৬ সেন্টে।

ব্লুমবার্গ জানায়, চলতি সপ্তাহে ইরানের ইসরাইল-হামাস সংঘাতে জড়িয়ে পড়ার উদ্বেগে জ্বালানি তেলের দাম বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে যায়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি উঠে যায় ৯২ ডলারে। আর ডব্লিউটিআই ক্রুডের দাম ওঠে ৮৭ ডলারে।

ভূ-রাজনৈতিক উত্তেজনা ঘিরে সরবরাহ সংকট উদ্বেগের মুখে এ বছর বিশ্ববাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ ও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জ্বালানি তেলের দাম আরো বাড়লো

আপডেট সময় : ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪