সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে এক ঘণ্টা পর চলে গেলেন স্বামীও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নোয়াখালীর কবিরহাট উপজেলার উপদ্দি লামছি গ্রামে স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেছেন স্বামীও। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে নিহত ওই দম্পতিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী আমিন উল্যাহ (৬২)। মৃত আমিন উল্যাহ উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন মাস্টার জানান, গ্রাম পুলিশ আমিনের স্ত্রী শামসুর নাহার দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

এর কিছুক্ষণের মধ্যে স্ত্রীর শোকে স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য জসিম উদ্দিন মাস্টার আরও জানান, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে তার স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্বামী-স্ত্রী এমন মৃত্যুতে গ্রামের সবাই শোকাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে এক ঘণ্টা পর চলে গেলেন স্বামীও

আপডেট সময় : ০৮:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪