সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জে ২০ পিচ ইয়াবাসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে মাদক ব্যবসায়ী আব্দুস সালামের সহযোগী ২০ পিস ইয়াবাসহ আজিজুল হক (৪২) নামের এক ব্যক্তিকে
আটক করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আজিজুল হক উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ফজলু ফকিরের ছেলে।

আজিজুল হকের দেয়া প্রাথমিক স্বীকারোক্তি মূলক ভিডিওতে শোনা যায়, কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামের কাছ থেকে ইয়াবা কিনেছেন এবং বিক্রি করে আসার সময় ২০ পিস ইয়াবা সহ তিনি আটক হন।

ভিডিওতে আরো শোনা যায় আজিজুল বলেন, আমি ছাড়া আমার পাটনার হাসান ও রহিম আব্দুস সালাম মেম্বার এর কাছ থেকে ইয়াবা নেয়।

ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসার অভিযোগ থাকায় বাবুগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তাকে সতর্ক করেছিলেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আব্দুস সালামের মোবাইলে একাধিক ফোন দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারী প্রতিনিধি কে বলেন, এর আগেও সালামের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বাবুগঞ্জ থানার সাবেক ওসি মিজানুর রহমান এবং আমি ইউপি সদস্য সালামকে সতর্ক করেছিলাম। কিন্তু তাতেও কোন কাজ হয়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান প্রতিনিধি কে বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে উপজেলার ভূতেরদিয়া এলাকা থেকে ২০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আজিজুলকে আটক করেন এবং ওই রাতেই ডিবি পুলিশ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জড়িত রয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

মামলার বাদী ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হেলাল উদ্দিন জানান, আটককৃত আজিজুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ২০ পিচ ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ১১:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪