সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বামী স্ত্রী দম্পতি হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যু দন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার
স্বামী স্ত্রী দম্পতি হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যু দন্ডসহ একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া একজনকে দু’বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের পুরাতন বাজার এলাকার বৃদ্ধ নজির মিয়া (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) হত্যার দায়ে তিনজন আসামি আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (২৬) একই গ্রামের পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৭) ও মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৫)র উপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া একজনকে দু’বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহত দম্পতির একমাত্র সন্তান ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় আসামিদের নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।আলমডাঙ্গা থানা পুলিশ চাঞ্চল্যকর এই মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ সেপ্টেম্বর ৪ জনকে গ্রেফতার করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক ২০২৩ সালের ৩১ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বামী স্ত্রী দম্পতি হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যু দন্ড

আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪