সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে ঝুলন্ত মরদেহ উদ্ধারের দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জেলা নগরের কলেজ অ্যাভিনিউ এলাকার একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের প্রায় দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে নালিশি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তরুণীর মা বাদী হয়ে মামলাটি করেন।

বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন নালিশি অভিযোগ মামলা হিসেবে রুজু করেছেন। এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

নালিশি অভিযোগে চারজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- ওই তরুণীর প্রেমিক ও নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা জামাল সিকদারের ছেলে রিয়াজ সিকদার, বন্ধু একই এলাকার বাসিন্দা মানিক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার, নগরের সিঅ্যান্ডবি রোড তৈয়ব ম্যানসনের মো. আলালের ছেলে বাধন এবং সাগরদী হামিদ খান সড়কের শুক্কুর ভূঁইয়ার ছেলে সাকিব ভূঁইয়া।

এ মামলার বাদী কলি বেগম নগরের পলাশপুর এম হোসেন গলির বাসিন্দা। নালিশির বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এক সন্তানের জননী ইসরাত জাহান টুম্পা নগরে পলাশপুর এলাকার একটি সমিতির মাঠকর্মী হিসেবে চাকরি করতেন।

তার সঙ্গে রিয়াজ সিকদারের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রয়াজ বিয়ের প্রলোভন দেখিয়ে টুম্পা ও তার ৬ বছর বয়সী সন্তানকে নিয়ে নগরের কলেজ অ্যাভিনিউ এলাকার মাহামুদা নীড়ে বাসা নেন। সেখানে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতেন।

নালিশিতে আরও উল্লেখ করা হয়, টুম্পা বিয়ে জন্য রিয়াজকে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। গত ১১ ফেব্রুয়ারি দুপুরে রিয়াজ সিকদার তার বন্ধু রিয়াজ হাওলাদার, বাধন ও সাকিবকে নিয়ে বাসায় আসেন। তখন টুম্পার ৬ বছর বয়সী ছেলে আলিফকে পাশের বাসায় রেখে আসা হয়। পরে রিয়াজসহ তার বন্ধুরা টুম্পাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ জন্য রাগে-দুঃখে টুম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ঝুলন্ত মরদেহ উদ্ধারের দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪