সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে যাত্রী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন আতিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বাবুগঞ্জে বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড ও খেয়াঘাটের যাত্রী এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

২৩ মার্চ (শনিবার) বিকেলে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিকের উদ্যোগে উপজেলার রাহুতকাঠী, নতুন হাট, বাদামতলা, রহমতপুর বাসস্ট্যান্ড, খানপুরা, বাবুগঞ্জ বন্দর, কেদারপুর ও মীরগঞ্জ খেয়াঘাট এবং ফেরিঘাটের প্রায় ২ হাজার ভ্রাম্যমান মানুষের মাঝে ওই ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।

এসময় আতিকুর রহমান আতিকের সাথে তাঁর সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত শিমু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা আক্তারুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, কৃষক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ ফারুকুল ইসলাম, মাঝি মাসুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ শেষে পরে সাংবাদিকদের সম্মানে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক ইফতার মাহফিলের আয়োজন করেন আতিকুর রহমান আতিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে যাত্রী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন আতিকুর রহমান

আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪