সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

যাত্রীরা চালককে নিষেধ করা সত্ত্বেও বেপরোয়া গতিতে বাস চালিয়ে গৌরনদীতে ডোবায় পড়ে নিহত এক আহত দশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে একজন নিহত ও দশজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে মাহিলাড়া ইউনিয়নের বেজহার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা জানিয়েছেন, ঢাকা থেকে বাস ছাড়ার পর চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করলেও করলেও তিনি তা শোনেননি। নিহত সেলিম রেজা (৩৮) যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের বেজহার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার উল্টে যায়। এতে বাসটির ছাদ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরও ১০ জন।গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ, হাইওয়ে পুলিশসহ স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। বাসটি পানিতে পড়ে অর্ধেক ডুবে গিয়েছিল। রাত সাড়ে তিনটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনায় আহত আবীর হোসেন (৪০) নামের এক যাত্রী বলেন, ‘চালক দেলোয়ার হোসেন (৩৫) ঢাকা থেকে বাসটি ছাড়ার পর বেপরোয়া গতিতে ছুটছিলেন। আমরা বারবার তাঁকে নিষেধ করলেও তিনি তা শোনেননি। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ওসি গোলাম রসুল মোল্লা জানান, লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যাত্রীরা চালককে নিষেধ করা সত্ত্বেও বেপরোয়া গতিতে বাস চালিয়ে গৌরনদীতে ডোবায় পড়ে নিহত এক আহত দশ

আপডেট সময় : ০৮:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪