সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে গভীর রাতে ফেসবুক লাইভে এসে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ নুসরাত জাহান (২৪) আত্মহত্যা করেছেন। রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে নগরীর গোরস্থান রোডের ধোপাবাড়ির মোড় এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

গৃহবধূর মায়ের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর সাথে টুকটাক ঝগড়া লেগেই থাকতো। এ কারণে ছয় বছরের শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতো নুসরাত। তবে কি কারণে আত্মহননের পথ বেছে নিলো নুসরাত তা জানাতে পারেননি তিনি। নিহত নুসরাত ঝালকাঠি জেলার পিপইলতা গ্রামের আব্দুল আলীমের মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী। সে এক সন্তানের জননী ছিলেন।

নুসরাতের মা আরও বলেন, রাতের খাবার খেয়ে যে যার মতো আমরা সবাই ঘুমাতে যাই। রাত দুইটার দিকে আমার ফোনে একজন কল দিয়ে জানান নুসরাত ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। তখন নুসরাতের রুমের দরজা ভেঙ্গে দেখতে পাই জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মাহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাই। তখন জরুরি বিভাগের চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। কি অভিমানে আমার মেয়ে আত্মহত্যা করলো তা জানতে পারলাম না। কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে গভীর রাতে ফেসবুক লাইভে এসে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪