সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

পিরোজপুরে সুপারি চোরাচালানের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: অবৈধভাবে ভারতে ‘দেড় কোটি টাকার’ সুপারি চোরাচালানের মামলায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার পিরোজপুরের মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক মো. মাসুম জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) শ ম হায়দার আলী। কারাগারে যাওয়া শাহজাহান হাওলাদার (৬০) উপজেলার তুষখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই এলাকার হোসেন আলী হাওলাদারের ছেলে।

মামলার বরাতে এপিপি হায়দার আলী জানান, গত ২৪ জানুয়ারি রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় দেড় কোটি টাকার সুপারি জব্দ করে পুলিশ। সেই সময় পুলিশ তিনজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদারসহ ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের নামে মামলা করে বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার বলেন, মামলার পর ইউপি চেয়ারম্যান শাহজাহান উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে হয়ে তিনি আদালতে জামিনের জন্য আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইউপি চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে আগেও একাধিক মামলা হয়েছিল বলে জানান এপিপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে সুপারি চোরাচালানের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪