১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
সাবেক হুইপ শহীদুল হক জামালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক হুইপ শহীদুল হক জামালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৮ মার্চ তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে। তিনি বরিশাল সংযুক্ত পিরোজপুর জেলার বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি বানারীপাড়া ও স্বরূপকাঠীসহ বিভিন্ন এলকায় বহু স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাসহ নানা উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। সৈয়দ শহীদুল হক জামাল ঢাকা স্টক এক্সেঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য,বিশ্ব রেডক্রস প্রেসিডেন্টের উপদেষ্টা,বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় সোমবার (১৮ মার্চ) বাদ আসর বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019