সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে ধার দেওয়া ৫০ হাজার টাকা তুলে দিয়ে পুলিশ নিলো ১৫ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের মুলাদীতে ধার দেওয়া ৫০ হাজার টাকা তুলে দিয়ে পুলিশ উৎকোচ নিয়েছে ১৫ হাজার টাকা। এএসআই সঞ্জিত চন্দ্র দে এবং ওয়্যারলেস অপারেটর শফিউল এ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার মুলাদী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দক্ষিণ গাছুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ খানের ছেলে সজিব হোসেন খান বুধবার রাতে তিনজনের বিরুদ্ধে সহকারী পুলিশ সুপারের (মুলাদী সার্কেল) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুলাদী পোস্ট অফিসের কর্মচারী মো. মাজেদ রাঢ়ী ২০২৩ সালের জুলাই মাসে ইউআরসির কম্পিউটার অপারেটর মিজানুর রহমানের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। পরবর্তীতে মাজেদ রাঢ়ী টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পাওনা টাকা ফেরত পেতে মিজানুর রহমান গত ফেব্রুয়ারি মাসে সজিব খানের সহযোগিতায় থানায় অভিযোগ করেন।

থানা পুলিশের মধ্যস্থতায় মো. মাজেদ রাঢ়ী ৩ মার্চ মিজানকে ৫০ হাজার টাকা ফেরত দেন। মিজান পাওনা টাকার অর্ধেক ফেরত পেয়ে সজিব খানকে ১৫ হাজার টাকা দেন। সজিব হোসেন খান বলেন, ৩ মার্চের পর এএসআই সঞ্জিত চন্দ্র দে মোবাইল ফোনে ১৫ হাজার টাকা খরচ দাবি করেন। টাকা না দিলে মামলা দিয়ে গ্রেফতারের ভয় দেখান।

তবে এএসআই সঞ্জিত চন্দ্র দে অভিযোগ অস্বীকার করে বলেন, সজিব হোসেন খান পুলিশের নাম ভাঙিয়ে মিজানুর রহমানের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছিলেন। তাই তাকে থানায় ডেকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা রাখা হয়েছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) বায়েজিদ ইবনে আকবর বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ধার দেওয়া ৫০ হাজার টাকা তুলে দিয়ে পুলিশ নিলো ১৫ হাজার

আপডেট সময় : ০৮:৩৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪