সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

সুন্দরগঞ্জে আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এরশাদ আলী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ এস এম আশিকুর জামান প্রামাণিক তুহিন, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিকাশ, সাবেক ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম সামু, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশাদুর জামার নুর, সুমন মিয়া, প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধায় উপজেলা আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম তার ব্যক্তিগত কাজে উপজেলার বঙ্গবন্ধু চত্বরের পূর্ব পাশে মৌমিতা কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করেন। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, চারজনার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জে আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪