সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পিরোজপুরের নাজিরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)-সহ ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত এসআই মো: মোশারেফ হোসেনকে (৪০) উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, স্থানীয় লুৎফর শেখ ও কামাল শেখদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সকাল সাড়ে ৯টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই পথে যাওয়া পুলিশের এসআই মো: মোশরেফ হোসেন সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় আহত হয়।

সংঘর্ষে উভয়পক্ষের মরহুম আলী শেখের ছেলে কামাল শেখ (৪০), তার ছোট ভাই মো: আল আমীন শেখ (৩০), চাচাত ভাই জুয়েল শেখ (৩১) গুরুতর আহত হয়েছেন। এছাড়া লুৎফর শেখ (৬৫) ও তার ছেলে শিপন শেখ (২৪) আহত হয়েছেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনিয়া জামান জানান, হামলায় আহত এসআই মো: মোশারেফে হোসেনের চোখে গুরুতর আঘাতে লেগেছে। এছাড়া আল আমীন শেখের মাথায় আঘাত ও কামাল শেখের পা ভেঙ্গে গেছে। তাদের দু’ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা এবং এসআই মোশারেফ হোসেনকে গোপালগঞ্জে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মো: নাছির উদ্দিন শেখ অভিযোগ করেন, প্রতিপক্ষের লুৎফর শেখের নেতৃত্বে সাত-আটজন তার ভাইদের হত্যার উদ্দেশে হামলা করেন। হামলায় ছোট ভাই আল আমীন শেখের মাথায় আঘাত ও কামাল শেখের পা ভেঙ্গে যাওয়াসহ তিনজন আহত হয়েছেন।

তবে প্রতিপক্ষের লুৎফর শেখের ছেলে মো: সাইফুল ইসলাম চঞ্চল শেখ বলেন, সকালে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তার বাবা ও ছোট ভাইয়ের ওপর হামলাসহ ঘর-বাড়ি ভাঙচুর করেন। গুরুতর আহত ভাই ও বাবাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: জিয়া উদ্দিন জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। আহত এসআই মো: মোশারেফ হোসেনকে চিকিৎসার জন্য গোপালগঞ্জে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪