সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মুজিব”একটি জাতির রুপকার প্রদর্শিত হলো বরিশালের গৌরনদী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বরিশালের গৌরনদীতে বিনামূল্যে প্রদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাসষ্ট্যান্ডস্থ পাঁচশ’ আসন বিশিষ্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সর্বসাধারণের জন্য চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান আজকের ক্রাইম নিউজ এর স্টাফ রিপোর্টার বি এম মনির হোসেনকে বলেন,স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। প্রদর্শনী সফল করার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। যার ফলে বিপুল সংখ্যক দর্শনার্থী চলচ্চিত্রটি উপভোগ করেন। প্রদর্শনী অনুষ্ঠানে বরিশাল জেলা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুজিব”একটি জাতির রুপকার প্রদর্শিত হলো বরিশালের গৌরনদী

আপডেট সময় : ০৫:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪