সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মায়ের জানাজায় অংশ নিতে ফিরলেন ইতালি থেকে, সড়কে ঝরল প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ইতালি প্রবাসী ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২), একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোনের জামাই সেলিম মিয়া (৪৫)। ইতালি প্রবাসী শাহ আলম বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া তার মায়ের জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে আসলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোন জামাই সেলিম সকালে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে বিমানবন্দরে যায়। সেখান থেকে শাহআলমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন তারা।

পরে ১১টার দিকে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া খালপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ, ফায়রা সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে দুইটি যানবাহনের সংঘর্ষ হয়। এতে ২ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মায়ের জানাজায় অংশ নিতে ফিরলেন ইতালি থেকে, সড়কে ঝরল প্রাণ

আপডেট সময় : ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪