সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

১১ দফা দাবীতে বরিশালে  শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশাল নগরী প্রাণকেন্দ্র  অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, নৌযান শ্রমিক ফেডারেশন, দর্জি শ্রমিক সংগ্রাম কমিটি, বস্তিবাসী ইউনিয়ন, প্রেস ইউনিয়ন ও রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি। সাম্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করা, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করার দাবিসহ ১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।শ্রমিক নেতা স্বপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, শ্রমিক নেতা আবু সাঈদ, শেখ আবুল হোসেন, মো. আলম খান, জে কে মুকুল, তুষার সেন, সেকান্দার সিকদার, বিধান কর্মকার, রনি তালুকদার, অপূর্ব গৌতম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে, চাকরির নিরাপত্তা, দোকান কর্মচারীসহ বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, সরকারি গেজেট অনুযায়ী দর্জি শ্রমিকদের মজুরি নির্ধারণ, ভর্তুকি মূল্যে রেশনিং ব্যবস্থা চালু, বস্তিবাসীদের স্ব স্ব স্থানে বন্দোবস্ত দেওয়া, শ্রম আইন সংশোধন পূর্বক ইমারতসহ অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত ও শ্রম আইনে অন্তর্ভুক্ত করা, ষাটোর্ধ্ব শ্রমিকদের পেনশন দেওয়া এবং বাড়িভাড়া, শিক্ষা-চিকিৎসা ব্যয় কমানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, লঞ্চ ভাড়া, বাস ভাড়া কমানো, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ চিকিৎসায় অব্যবস্থাপনা-নৈরাজ্য অবিলম্বে দূর করা, মজুরি কমিশন গঠন করে মানবিক জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ করতে হবে, সব সেক্টরে মজুরি নির্ধারণের জন্য কমিশনের অধীনে প্রয়োজনীয় সংখ্যক মজুরিবোর্ড গঠনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সভা শেষে একটি লাল পতাকার বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১১ দফা দাবীতে বরিশালে  শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪