সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় বালুর জাহাজে ঝুলছিল শ্রমিকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় বালুর জাহাজ থেকে রাকিব বেপারী (২১) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাকিব উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসরাফিল বেপারীর পুত্র । বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে ময়না তদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। জানাগেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের আল-আমিন তালুকদার (৪২) এর “এমভি তালুকদার” নামীয় বালুর জাহাজে শ্রমিকের কাজ করতো রাকিব। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নে ৫নং ওয়ার্ডে গ্রাম পুলিশ মোঃ মোস্তফা কামালের বসত বাড়ির পূর্ব পাশে কলাভিটা খালের মধ্যে নোঙ্গর করা “এমভি তালুকদার” নামীয় বালু বাহি জাহাজের ইঞ্জিন রুমের মধ্যে ছাউনির লোহার এঙ্গেলের সাথে রাকিবের ব্যবহৃত তোয়ালে দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জাহাজের সুকানি মো রাসেল আকন দেখতে পান। বিষয়টি বানারীপাড়া থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা তারপরেও মৃত্যু রহস্য উদঘাটনে বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে রাকিবের মরদেহ পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বালুর জাহাজে ঝুলছিল শ্রমিকের মরদেহ

আপডেট সময় : ০৯:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪