সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন খানের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাহ্মুদিয়া আলিম মাদরাসার সাবেক সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন খান ( ৭৪) রোববার ( ১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্ট্রোক জনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম গিয়াস উদ্দিন খান ব-বর্গীয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকার কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন খানের ( রিয়াজ মেহমুদ) বাবা। সোমবার (১২ ফেব্রুয়ারী) বাদ জোহর বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের কেন্দ্রীয় এ রব ঈদ গাঁহ মাঠে জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এ সময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আক্তার হোসেন মোল্লা,বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন খান, সাবেক উপাধ্যক্ষ মাওলানা আঃ জলিল,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েসসহ শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন খানের ইন্তেকাল

আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪