সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং বিসিক বরিশালের ডিজিএম মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।

এবারের মেলায় মোট ৬৫টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে মেলার উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙ্গের বাহারি পোষাক, ছোট শিশুদের উলেন কাপড়, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, মেয়েদের রূপচর্চার নানা-সামগ্রী, নানা স্বাদের আচার, দেশি-বিদেশি মেকাপ, হস্তশিল্প ও মৃত শিল্প সামগ্রী স্থান পেয়েছে। মেলায় বরিশালের উদ্যোক্তারা ছাড়াও ঢাকা, কুষ্টিয়া ও রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকার উদ্যোক্তারা স্টল সাঁজিয়ে বসেছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল বিসিক উদ্যোক্তা মেলা। মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যোক্তারা। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে প্রত্যাশা তাদের। ১০ দিনব্যাপী মেলা জমজমাট করতে মেলা প্রাঙ্গনে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের (খেলনা) ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪